জগদীশপুর, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার উত্তর প্রদেশের জগদীশপুরের জনসভায় রাহুল বলেছেন, প্রধানমন্ত্রীর গৃহীত কিছু সিদ্ধান্তের জন্য মধ্যবিত্ত ও দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কারণে ব্যাপক হারে বেকারত্ব দেখা দিয়েছে। বিমুদ্রাকরণ, ভুলভাবে বাস্তবায়িত জিএসটি, কোভিড সংকটের সময় কোনও সাহায্য না থাকায় ভারতে বেকারত্বের প্রধান কারণ।” রাহুল গান্ধী আরও বলেছেন, “আপনারা সবাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি সবচেয়ে বড় প্রশ্ন, যার উত্তর মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী কেউই দেবেন না। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে গঙ্গায় ডুব দিয়েছিলেন কিন্তু বেকারত্ব নিয়ে কথা বলবেন না। যুবকরা কেন কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে তা আমি বলব।” এরপর রাহুল বলেছেন, “আমি ২০০৪ সালে রাজনীতিতে এসেছি। আমেঠি সেই শহর যেখানে আমি আমার প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমেঠির মানুষ আমাকে রাজনীতি সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে। আপনারা আমাকে রাজনীতির পথ দেখিয়েছেন এবং আমি আমেঠি থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।”

Rahul Gandhi: প্রধানমন্ত্রীর গৃহীত কিছু সিদ্ধান্তের জন্য মধ্যবিত্ত ও দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হয়েছেন : রাহুল গান্ধী
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

















