News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস, প্রধানমন্ত্রী বললেন তৈরি হবে অসংখ্য চাকরি ও নতুন সুযোগ
Image

Narendra Modi: গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস, প্রধানমন্ত্রী বললেন তৈরি হবে অসংখ্য চাকরি ও নতুন সুযোগ

শাহজাহানপুর, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রতীক্ষার অবসান, উত্তর প্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, এই এক্সপ্রেসওয়ে যুবসমাজের জন্য অসংখ্য চাকরি ও নতুন সুযোগ বয়ে আনবে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এদিন গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তৈরি হওয়ার পর ৫৯৪ কিলোমিটার লম্বা এই গঙ্গা এক্সপ্রেসওয়েই হবে দেশের মধ্যে বৃহত্তম এক্সপ্রেসওয়ে। প্রায় ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রসারিত, মেরঠ থেকে প্রয়াগরাজ পর্যন্ত এই ৬ লেনের এক্সপ্রেসওয়েকে ৮ লেনে উন্নীত করা হবে। ৩৬ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েতে ভারতীয় বায়ুসেনার বিমানের জরুরি টেক-অফ ও ল্যান্ডিংয়ের জন্য ৩.৫ কিলোমিটার দীর্ঘ এয়ারস্ট্রিপ তৈরি করা হবে।

এদিনের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “মেরঠ, হাপুর, বুলন্দশহর, আমরোহা, সম্ভল, বাদাউন, শাহজাহানপুর, হারদোই, উন্নাও, রায়বেরেলি, প্রতাপগড় ও প্রয়াগরাজের জনগণকে আমার অভিনন্দন। প্রায় ৬০০ কিলোমিটার লম্বা এক্সপ্রেসওয়ে তৈরির জন্য খরচ হবে ৩৬ হাজার কোটিরও বেশি টাকা। গঙ্গা এক্সপ্রেসওয়ে এই অঞ্চলে নতুন শিল্প নিয়ে আসবে। এই এক্সপ্রেসওয়ে হাজার হাজার যুবকের জন্য অসংখ্য চাকরি এবং বেশ কিছু নতুন সুযোগ-সুবিধা নিয়ে আসবে।” প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তর প্রদেশে এক্সপ্রেসওয়ের নেটওয়ার্ক, নতুন বিমানবন্দর তৈরি করা হচ্ছে, নতুন রেল রুট তৈরি করা হচ্ছে, উত্তর প্রদেশের মানুষের জন্য অনেক আশীর্বাদ নিয়ে আসছে।”

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top