News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ব্রিটেনের গতি নিলে ভারতে দৈনিক ১৪ লক্ষ আক্রান্ত হবে ওমিক্রনে : ভিকে পাল
Image

Omicron: ব্রিটেনের গতি নিলে ভারতে দৈনিক ১৪ লক্ষ আক্রান্ত হবে ওমিক্রনে : ভিকে পাল

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি. স.) : করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন হানায় জেরবার ব্রিটেন। সেখানে প্রতিদিন কয়েক হাজার লোক ওমিক্রনে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতেও ১৫ দিনের মধ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ পার করে গিয়েছে। এই বিষয়ে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল দাবি করলেন, ব্রিটেনের গতিতে ওমিক্রন ছড়ালে, ভারতে দৈনিক ১৪ লক্ষ জন করোনা আক্রান্ত হবে।

তিনি বলেন, ‘আমরা যদি যুক্তরাজ্যে ওমিক্রনের বিস্তারের হার দেখি এবং যদি ভারতেও একই রকম প্রাদুর্ভাব দেখা যায়, তাহলে আমাদের জনসংখ্যার বিবেচনায় প্রতিদিন ১৪ লাখ মানুষ আক্রান্ত হবে করোনায়। এই সংক্রমণ ছড়িয়ে পড়ার পিছনে ওমিক্রন রয়েছে বলে মনে করা হচ্ছে তবে এটি অপ্রত্যাশিত এবং সরকার সমস্ত দিকে নজর রাখছে।’ গবেষকদের দাবি, আক্রান্তের শরীরে প্রবেশ করার ২৪ ঘণ্টার পর ৭০ গুণ দ্রুত গতিতে ছড়িয়ে করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট৷ ভাইরাস কত দ্রুত নিজের সংখ্যা বাড়াচ্ছে, শুধুমাত্র তার উপরেই সংক্রমণের গতি নির্ভর করে না৷ আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷

সম্প্রতি কিছু গবেষক দাবি করেছিলেন, বিশ্বব্যাপী করোনার যে টিকাগুলি দেওয়া হয়েছে, ওমিক্রন ঠেকানোর ক্ষমতা তাদের নেই৷ মুম্বইতেই এখনও করোনা আক্রান্তের খোঁজ মিলেছে যাঁর শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। আমেরিকা ফেরত সেই যুবক ফাইজার টিকার তিনটি ডোজ নিয়েছিলেন। তা সত্ত্বেও ওমিক্রন হানা থেকে বাঁচতে পারলেন না তিনি। যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে বুস্টার ডোজ নিয়েও ওমিক্রনে আক্রান্তের খবর বেশ উদ্বেগজনক।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top