News Flash

  • Home
  • Uncategorized
  • রোহিণী কোর্টের বিস্ফোরণে গ্রেফতার ডিআরডিওর বিজ্ঞানী
Image

রোহিণী কোর্টের বিস্ফোরণে গ্রেফতার ডিআরডিওর বিজ্ঞানী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স) : দিল্লির রোহিণী আদালতে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ডিআরডিও–র এক বিজ্ঞানী। দিল্লি পুলিসের স্পেশ্যাল সেল ওই বিজ্ঞানীকে গ্রেফতার করে। সূত্রের খবর, বোমা বিস্ফোরণ ঘটিয়ে রোহিণী আদালতে এক আইনজীবীকে খুন করতে চেয়েছিলেন। ওই আইনজীবীর সঙ্গে বিজ্ঞানীর পুরনো শত্রুতা ছিল। সেই কারণেই রোহিণী আদালতের ১০২ নম্বর ঘরে বোমা রেখে দিয়েছিলেন। একটি ল্যাপটপ ব্যাগের মধ্যে টিফিনবক্সে বোমাটি রাখা ছিল। ওই বিস্ফোরণে গুরুতর জখম হন এক ব্যক্তি।

সিসিটিভির ফুটেজ দেখে ডিআরডিওর ওই বিজ্ঞানীকে চিহ্নিত করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৯ ডিসেম্বর। বিকট শব্দে কোর্টরুম কেপে ওঠে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। কোর্টরুমে আগুন লাগে। দমকলের ৬ টি ইঞ্জিন পরিস্থিতি আয়ত্তে আনে। পুলিশ পরে ১০২ নম্বর ঘর থেকে পোড়া ল্যাপটপের ব্যাগটি উদ্ধার করে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top