News Flash

  • Home
  • Uncategorized
  • BSF : উদয়পুর মাতাবাড়ি প্রাঙ্গণে বিএসএফ এর উদ্যোগে ব্যান্ড শো প্রদর্শন
Image

BSF : উদয়পুর মাতাবাড়ি প্রাঙ্গণে বিএসএফ এর উদ্যোগে ব্যান্ড শো প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে কমিটির জেলা উদয়পুর মাতাবাড়ি প্রাঙ্গণে বিএসএফ এর উদ্যোগে ব্যান্ড শো প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ বিএসএফের পদস্থ আধিকারিকরা। বর্ডার সিকিউরিটি ফোর্স এর ৫৭ তম প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে ব্যান্ড শো করলো ১২২ তম ব্যাটেলিয়নের জওয়ানেরা। বৃহস্পতিবার দুপুরে মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে ব্যান্ড শো অনুষ্ঠানের আয়োজন করে তারা। অনুষ্ঠানের সূচনা করেন মাতা বাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর ডিআইজি ভগৎ সিং , আয়ুব সরকার, গোমতী জেলা শাসক অফিসের সিনিয়র ডেপুটিমেজিস্ট্রেট সুব্রত মজুমদার। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমা সেক্টরের বিএসএফ কমান্ডেন্ট মনিশ আউল, ১৫৬ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট রণবীর সিং ডগরা, ১০৯ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অখিলেশ কুমার তিবারী এবং ১২২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট মুকেশ পানওয়ার। এদিন অনুষ্ঠানে ১২২ ব্যাটেলিয়নেরর বিএসএফ জওয়ানেরা ব্যান্ড শো প্রদর্শন করেন। দেশাত্মবোধক গানের ডালি সাজিয়ে শো প্রদর্শন করেন তারা।
এদিন মন্দির চত্বরে উপস্থিত পুণ্যার্থীরা বিএসএফ জওয়ানদের আয়োজিত ব্যান্ড শো দারুণ উপভোগ করেন।এ ধরনের অনুষ্ঠান দেশাত্মবোধ জাগ্রত করতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top