News Flash

  • Home
  • Uncategorized
  • BSF: পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছিল চিনা ড্রোন, ফিরোজপুরে গুলি করে নামাল বিএসএফ
Image

BSF: পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছিল চিনা ড্রোন, ফিরোজপুরে গুলি করে নামাল বিএসএফ

ফিরোজপুর, ১৮ ডিসেম্বর (হি.স.): পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছিল একটি চিনা হেক্সাকপ্টার (ড্রোন)। খুব নীচুতে উড়ছিল সেই ড্রোনটি, গুলি করে পাকিস্তান থেকে আসা ড্রোনটিকে মাটিতে নামিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ফিরোজপুর সেক্টরের ঘটনা। শনিবার সকালে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে ফিরোজপুর সীমান্ত এলাকায় উড়তে দেখা যায় একটি হেক্সাকপ্টার। সতর্ক বিএসএফ জওয়ানরা গুলি করে ওই ড্রোনটিকে মাটিতে নামান।

আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৩০০ মিটারের দূরত্বে উড়ছিল ড্রোনটি। বিএসএফ জানিয়েছে, ড্রোনটি চিনে তৈরি করা এবং পাকিস্তান থেকে ভারতের আকাশসীমায় ঢুকে পড়েছিল। ওই ড্রোনে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। ড্রোনটিকে খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফ জানিয়েছে, আরও একবার দেশবিরোধী চক্রান্ত ভেস্তে দেওয়া হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top