News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে মৃত ১০, আহত কমপক্ষে ১৩ জন
Image

পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে মৃত ১০, আহত কমপক্ষে ১৩ জন

করাচি, ১৮ ডিসেম্বর (হি.স.): পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১৩ জন। শনিবার করাচি শহরের শের শাহ পারাচা চক এলাকায় খালের মধ্যে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় খালের ধারে থাকা একটি বেসরকারি ব্যাঙ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জনের, আহত ১৩ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

খাল থেকে যাওয়া সুই পাইপলাইন থেকে গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে অনেক দূর থেকে শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের বিল্ডিং ভেঙে নীচে কয়েকজন চাপা পড়ে যান। ভগ্নাবশেষ সরিয়ে সকলকে উদ্ধার করা হয়। শাহীদ মোহতারমা বেনজির ভুট্টো হাসপাতাল ট্রমা সেন্টারের প্রধান চিকিৎসক সাবির মেমন জানিয়েছেন, বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ জনের।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top