News Flash

Image

Accident: দুর্ঘটনায় আহত দুই

আগরতলা, ১৭ ডিসেম্বর : ফের রাজ্যে বাইক দুর্ঘটনায় দুইজন গুরুতর ভাবে আহত হয়েছেন। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর ভূঁইয়ারমাথা এলাকায়।

আগরতলা সাব্রুম জাতীয় সড়কে ভূঁইয়ার মাথা এলাকায় পথদুর্ঘটনায় এক যুবক ও এক যুবতী গুরুতর ভাবে আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, জাতীয় সড়কে দ্রুতগতিতে বাইক নিয়ে ছিটকে পড়েন এক যুবক ও এক যুবতী। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহত যুবক-যুবতীকে উদ্ধার করে। খবর পাঠানো হয় বিশালগড় দমকল কর্মীদের। তারা ছুটে গিয়ে রক্তাক্ত যুবক-যুবতীকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে।

মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে রেফার করেন। আহত যুবকের নাম সাগর নম, বাড়ি উদয়পুর পালাটানা কাকড়াবন এলাকায়। যুবতীর নাম জানা যায়নি। বাইক চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top