News Flash

  • Home
  • Uncategorized
  • Traffic : কল্যাণপুরে যানজট ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা, বাড়ছে দূর্ঘটনা
Image

Traffic : কল্যাণপুরে যানজট ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা, বাড়ছে দূর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুুর, ১৬ ডিসেম্বর৷৷ কল্যানপুরের জন ঘনত্ব বাড়ছে৷ বলা চলে ধীরে ধীরে এখন শহরের রূপ নিচ্ছে কল্যাণপুর৷ঠিক তেমনি প্রতিনিয়ত বাড়ছে যান বাহনের সংখ্যা, বাড়ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যা৷ প্রতি বৃহস্পতি এবং রবিবার কল্যানপুরের সাপ্তাহিক হাটবার৷ এই দুদিন সাধারণত পাশ্ববর্তী বাগানবাজার, ঘিলাতলী, দাছুড়া, তোতাবাড়ি, কুঞ্জবন সহ বিভিন্ন এলাকার সাধারণরা পাড়ি জমান কল্যানপুরে৷ ভিড়ে ছয়লাপ থাকে খোয়াই তেলিয়ামুড়া সড়ক সহ সর্বত্র৷অধিক যানজট সৃষ্টি হয় কল্যাণপুর ডি ডাব্লিউ এস দপ্তরের পাশে৷কোন পাইকারি হাটে পুলিশ থাকে আবার কোনদিন পুলিশ থাকে না বলে সাধারণ মানুষের অভিযোগ৷

এই যানবাহনের ভীড় আর লোক সমাগমে প্রায় ভেংগে পড়ে ট্রাফিক ব্যবস্থা৷ বিশেষ করে মোটর স্ট্যান্ড এবং পাইকারি বাজার সন্নিহিত এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে উদ্বেগ সব মহলে৷ যদিও কল্যানপুর থানা থেকে কল্যানপুরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনের জন্য আরক্ষা কর্মী নিযূক্ত থাকে৷ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এস.পি.ও জওয়ান বা পুলিশ কর্মীদের দেওয়া হয় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনের দায়িত্ব৷ ফলে উপযূক্ত প্রশিক্ষণের অভাবে প্রায়শই ঘটে চলেছে ছোট বড় দূর্ঘটনা সহ নানান অনভিপ্রেত ঘটনাসমূহ৷ প্রতিদিন কল্যানপুরে ভীড় বাড়ছে৷ সংগত কারনেই দাবী উঠছে উপযূক্ত প্রশিক্ষণ প্রাপ্ত ট্রাফিক কর্মীদের দ্বারাই কল্যানপুরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনের উদ্যোগ নেওয়া হউক৷ বা নিযুক্ত করা হোক সাদা পোশাকে ট্রাফিক পুলিশ৷কারণ পার্শবর্তী খোয়াই এবং তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে এই সাদা পোশাকে রয়েছে ট্রাফিক পুলিশ এর দায়িত্বে৷ তবে প্রশ্ণ কল্যাণপুরে কেন থাকবে না ?

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top