News Flash

  • Home
  • Uncategorized
  • TMC: কলকাতা পুরভোটে বাইরে থেকে লোক আনছে টিএমসি , অভিযোগ সুকান্তর
Image

TMC: কলকাতা পুরভোটে বাইরে থেকে লোক আনছে টিএমসি , অভিযোগ সুকান্তর

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : রবিবারই কলকাতার পুরভোট। শুক্রবার চলছে শেষ মুহূর্তের প্রচার। তাঁর ফাঁকেই তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ করলেন, ভোটের জন্য বহিরাগতদের কলকাতায় আনছে তৃণমূল।

মাঝে মাত্র একদিন। রবিবারই কলকাতার পুরভোট। ভাগ্য নির্ধারিত হবে প্রার্থীদের। শুক্রবারই শেষ প্রচার। তাই এদিন সকাল থেকেই নিজের এলাকায় জনসংযোগ সারছেন প্রার্থীরা। সঙ্গে রয়েছেন দলের নেতা-কর্মীরা। এদিন কলকাতায় পুরভোটের প্রচার করেন সুকান্ত মজুমদার। সেখান থেকেই তিনি বলেন, “কলকাতায় ভোটের জন্য বহিরাগতদের আনা হচ্ছে। গতকাল রাতে কলকাতা থেকে নেতা-কর্মীরা যাওয়ার সময় দেখেছেন ডানকুনি থেকে প্রচুর লোক আনা হয়েছে।”

বিধানসভা নির্বাচনের আগে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতারা পল্চিমবঙ্গে এসেছিলেন প্রচারের জন্য। সেই সময় তাঁদের বহিরাগত বলে তোপ দেগেছিল তৃণমূল। পাশাপাশি গেরুয়া শিবিরের বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোটে জেতার চেষ্টার অভিযোগ করেছিল ঘাসফুল শিবির। এবার একই অভিযোগে বিদ্ধ শাসকদল। যদিও বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তারা।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top