News Flash

  • Home
  • Uncategorized
  • ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর নয় টিকা, এমন কোনও প্রমাণ মেলেনি : লব আগরওয়াল
Image

ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর নয় টিকা, এমন কোনও প্রমাণ মেলেনি : লব আগরওয়াল

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের বিরুদ্ধে টিকা কার্যকর নয়, এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দেশবাসীকে অভয় দিয়ে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলনে লব আগরওয়াল জানিয়েছেন, ওমিক্রনের বিরুদ্ধে টিকা যে কার্যকর নয় এমন কোনও প্রমাণ মেলেনি।

বিশেষজ্ঞদের একাংশ ইতিমধ্যেই জানিয়েছেন, ওমিক্রন নিয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট তথ্য এখনও নেই। অযথা আতঙ্কিত না হতেই বলেছেন বিশেষজ্ঞরা। এমতাবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানালেন, ওমিক্রনের বিরুদ্ধে টিকা যে কার্যকর নয়, এমন কোনও প্রমাণ মেলেনি।”

এদিকে, ভারতে করোনাভাইরাসের নতুন রূপে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। শুক্রবার পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১০১-এ পৌঁছেছে, মোট ১১টি রাজ্যে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনে আক্রান্তের নিরিখে সর্বাগ্রে মহারাষ্ট্র, সেখানে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৩২ জন, দিল্লিতে ২২ জন, রাজস্থানে ১৭ জন, কর্ণাটকে ৮ জন, তেলেঙ্গানায় ৮ জন, গুজরাটে ৫ জন, কেরলে ৫ জন, অন্ধ্রপ্রদেশে একজন, চন্ডীগড়ে একজন, তামিলনাড়ুতে একজন ও পশ্চিমবঙ্গে একজন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top