News Flash

  • Home
  • Uncategorized
  • Randeep Surejwala: নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার : রণদীপ সুরেজওয়ালা
Image

Randeep Surejwala: নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার : রণদীপ সুরেজওয়ালা

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলল কংগ্রেস। কেন্দ্রকে বিঁধে শুক্রবার কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রধান মুখপাত্র রণদীপ সুরেজওয়ালা টুইট করে জানিয়েছেন, দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের ক্ষেত্রে সরকার আরও নীচে নেমে গিয়েছে।

প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের উপস্থিতি চেয়েছিলেন আইন মন্ত্রকের একজন আধিকারিক, এমনই রিপোর্ট প্রকাশ্যে এনে রণদীপ সুরেজওয়ালা টুইট করে লিখেছেন, “থলের বাইরে বিড়াল! এখনও পর্যন্ত যা ফিসফিস করা হয়েছিল তা সত্য। স্বাধীন ভারতে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে তলব করার কথা কখনও শোনা যায়নি। নির্বাচন কমিশনকে একটি আজ্ঞাবহ হাতিয়ার হিসেবে বিবেচনা করা, মোদী সরকারের প্রতিষ্ঠানকে ধ্বংস করার রেকর্ডে আরও একটি নীচু কাজ।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top