News Flash

  • Home
  • Uncategorized
  • Amit Shah: ফিকি-র মতো প্রতিষ্ঠান এগিয়ে আসলেই আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ সম্ভব : অমিত শাহ
Image

Amit Shah: ফিকি-র মতো প্রতিষ্ঠান এগিয়ে আসলেই আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ সম্ভব : অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): ফিকি-র মতো প্রতিষ্ঠান এগিয়ে আসলেই আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ সম্ভব। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নীতির বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নিতে হবে ফিকি-কে। শুক্রবার দিল্লিতে ফিকি-র ৯৪ তম বার্ষিক সম্মেলনে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, “আগামী ২৫ বছরে ভারতের শিল্পকে কোথায় নিয়ে যাওয়া যেতে পারে, সে বিষয়ে ফিকি-কে অবশ্যই বিবেচনা করতে হবে। দেশের শিল্পকে আরও শক্তিশালী করার জন্য সমস্ত শক্তিকে একত্রিত করার পরিকল্পনা তাঁদের অবশ্যই তৈরি করতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “আত্মনির্ভর ভারতের লক্ষ্য তখনই পূরণ হতে পারে, যখন ফিকি-র মতো প্রতিষ্ঠান এগিয়ে আসবে এবং নীতির বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেবে।” স্বরাষ্ট্রমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেছেন, “সরকারের সমালোচকরাও সহমত হবেন যে, বিগত ৭ বছরে আমরা বড় পরিবর্তন এনেছি। সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ নেই। সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনা হয়েছে। নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বড় প্রাপ্তি হল ১৩০ কোটি মানুষের দেশে গণতন্ত্রের প্রতি, সংসদীয় গণতন্ত্র ব্যবস্থাযর প্রতি বিশ্বাস বেড়েছে।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top