News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ছাড়া নির্বাচনে প্রস্তাব প্রদ্যুতের
Image

রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ছাড়া নির্বাচনে প্রস্তাব প্রদ্যুতের

আগরতলা, ১৭ ডিসেম্বর (হি. স.) : রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ছাড়া নির্বাচনের পক্ষে সওয়াল করলেন ত্রিপুরা জনজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের(টিটিএএডিসি) সদস্য প্রদ্যুত কিশোর দেব্বর্মন। আজ এডিসি-র বিশেষ অধিবেশনে তিনি ওই প্রস্তাব এনেছেন। তাঁর কথায়, ভিলেজ কাউন্সিল নির্বাচনে রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ব্যবহৃত না হলে দ্বন্দ্ব এড়ানো সম্ভব হবে। এ-বিষয়ে তিনি বিরোধীদের সহযোগিতা চেয়েছেন। তাতে, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সহজেই প্রতিহত করা সম্ভব হবে।


তাঁর মতে, সবকিছুতেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সংঘাতের পেছনে অন্যতম কারণ। সেক্ষেত্রে, নির্বাচনে রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ব্যবহৃত না হলে দ্বন্দ্ব এড়ানো সম্ভব হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, উত্তর প্রদেশ, রাজস্তান, মহারাষ্ট্রে ভিলেজ কাউন্সিল নির্বাচনে রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন ব্যবহৃত হয় না।


তাঁর কথায়, রাজনৈতিক প্রতিক চিহ্ন মানুষের মধ্যে বিভেদ তৈরী করছে। ফলে, নির্বাচনকে ঘিরে সংঘাত লেগেই থাকে। তিনি জেলা পরিষদের বিজেপি সদস্যদের কাছে এ-বিষয়ে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, বিরোধীরা সম্মতি দিলে ভিলেজ কাউন্সিল নির্বাচনে প্রতিক চিহ্ন ছাড়াই সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর দাবি, এভাবে সম্পুর্ন গণতান্ত্রিক পদ্ধতিতে ভিলেজ কাউন্সিল গঠন সম্ভব হবে। তাঁর কথায়, ৫৮৭টি ভিলেজ কাউন্সিল রয়েছে যার মেয়াদ সমাপ্ত হয়েছে। কিন্ত, কোভিডের প্রকোপের জেরে নির্বাচন সংগঠিত করা সম্ভব হয়নি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top