News Flash

  • Home
  • Uncategorized
  • Akhilesh Yadav : ব্যবসা নয়, অপরাধ করা সহজ হয়ে উঠেছে উত্তর প্রদেশে : অখিলেশ যাদব
Image

Akhilesh Yadav : ব্যবসা নয়, অপরাধ করা সহজ হয়ে উঠেছে উত্তর প্রদেশে : অখিলেশ যাদব

লখনউ, ১৭ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশ সরকারকে তীব্র নিন্দা করলেন এই রাজ্যেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশ বলেছেন, “উত্তর প্রদেশে ব্যবসা করা সহজ হয়ে ওঠেনি বরং অপরাধ করা সহজ হয়ে উঠেছে। যাঁরা উত্তর প্রদেশকে ১ নম্বর বলে দাবি করছেন, তাঁরা আসলে রাজ্যকে হেফাজতে মৃত্যু, ক্ষুধা, কৃষক আত্মহত্যা, সরকারি উদ্যোগ ও ব্যাঙ্ক বিক্রি এবং জীবিত গরু কবর দেওয়ার ক্ষেত্রে শীর্ষস্থানে নিয়ে গিয়েছেন।”

যোগী আদিত্যনাথ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা নিয়েও কটাক্ষ করেছেন অখিলেশ যাদব। তাঁর কথায়, “উত্তর প্রদেশের নবনির্মিত রাস্তায় কেউ যদি নারকেল ছুঁড়ে ফেলেন, তাহলে দেখবেন রাস্তা ভেঙে গিয়েছে নারকেল নয়। তাহলে বলুন কোন দিক থেকে উত্তর প্রদেশ এক নম্বরে?” লখিমপুর খেরির ঘটনা নিয়েও সরব হয়েছেন অখিলেশ যাদব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র ‘টেনি’-র ইস্তফার দাবি জানিয়ে শুক্রবার অখিলেশ বলেছেন, “সরকার থেকে বরখাস্ত করা উচিত ওই মন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর বলা উচিত, তিনি কখন তাঁর প্রিয় বুলডোজার লখিমপুর খেরিতে নিয়ে যাবেন।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top