News Flash

  • Home
  • Uncategorized
  • Rajnath Singh: ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব এখন অনেক বেশি প্রাসঙ্গিক : রাজনাথ সিং
Image

Rajnath Singh: ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব এখন অনেক বেশি প্রাসঙ্গিক : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): ফরাসি সশস্ত্র বাহিনীর মন্ত্রী ফ্লোরেন্স পার্লির সঙ্গে দিল্লিতে বার্ষিক প্রতিরক্ষা সংলাপ করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব আগের তুলনায় এখন অনেক বেশি প্রাসঙ্গিক। এদিনের বার্ষিক প্রতিরক্ষা সংলাপে দুই দেশের সেনাবাহিনীর কর্তারাও উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব আগের তুলনায় এখন অনেক বেশি প্রাসঙ্গিক। শুক্রবার ভারত-ফ্রান্সের বার্ষিক প্রতিরক্ষা সংলাপে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিয়াল সহযোগিতার বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।”

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাতের একটি ছবি টুইট করে ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন জানিয়েছেন, “ক্রমবর্ধমান অস্থিরতার বিশ্বে, ভারতকে একটি বহুমুখী শৃঙ্খলা তৈরি করতে, আইনের শাসন রক্ষা করতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান শক্তি ও অংশীদার হিসেবে দেখছে ফ্রান্স।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top