News Flash

  • Home
  • Uncategorized
  • এই মুহূর্তে যদি কেউ বিজেপি-কে প্রতিরোধ করতে পারে, সেটা তৃণমূল : প্রচারে পরমব্রত
Image

এই মুহূর্তে যদি কেউ বিজেপি-কে প্রতিরোধ করতে পারে, সেটা তৃণমূল : প্রচারে পরমব্রত

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : কট্টর বিজেপি-বিরোধী অবস্থান আগেই নিয়েছিলেন। শুক্রবার প্রকাশ্যে পুরভোটে তৃণমূলের প্রচারে অংশ নিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

তৃণমূলের পুর প্রচারে এবার পরমব্রতর সঙ্গে ছিলেন রাজ, সোহম, জুন। খোলা গাড়িতে ঝেড়ো প্রচার করেন শহরে। প্রকাশ্য মিছিলে কেন এলেন, এই প্রশ্নের উত্তরে পরমব্রত বলেন, “এই মুহূর্তে যদি কেউ বিজেপি-কে প্রতিরোধ করতে পারে, সেটা তৃণমূল। সারা দেশে যদি কেউবিজেপি-কে প্রতিরোধ করতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা উনি দেখিয়ে দিয়েছেন। কোনও সন্দেস নেই। অরূপ বিশ্বাস আছেন আমার বাঁ দিকে।

তাঁকে দাদা বলি। আর এই ৯৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি সফটওয়ার ইঞ্জিনিয়ার। আমি মনে করি রাজনীতিতে নবীন প্রজন্মের আসা দরকার। আমি একসময় নেতাজীনগরে থাকতাম। অনেক দিন ছিলাম। এখানে কাজ করার একটা পরিসর আছে। সেখান থেকে সরাসরি রাজনীতির তাগিদে নয়, ব্যক্তিগত তাগিদে এখানে আসা। পরমব্রতর মন্তব্যের প্রতিক্রিয়ায় অরূপ বিশ্বাস বলেন, “ও তো কখনও রাজনীতির টানে ছোটেনি। কেন এসেছে? উন্নয়নের বার্তা থাকলে সবারই ছুটে আসা উচিত।“

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top