News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর ইরাকের কুর্দিস্তানে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা, শিশু ও মহিলা-সহ মৃত ৮
Image

উত্তর ইরাকের কুর্দিস্তানে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা, শিশু ও মহিলা-সহ মৃত ৮

বাগদাদ, ১৭ ডিসেম্বর (হি.স.): উত্তর ইরাকের কুর্দিস্তানে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যায় প্রাণ হারালেন কমপক্ষে ৮ জন। মৃতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছেন। প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, কুর্দিশ অঞ্চলের এরবিলে বৃষ্টি ও বন্যায় মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ। বন্যার জলে তলিয়ে গিয়েছে বহু ঘ-বাড়ি।

প্রাদেশিক গভর্নর ওমিদ খোশনাও জানিয়েছেন, রাতভর অবিরাম বৃষ্টির পর শুক্রবার ভোর চারটে নাগাদ বন্যা পরিস্থিতি তৈরি হয়। তলিয়ে যায় বহু ঘর-বাড়ি। মৃত্যু হয়েছে শিশু ও মহিলা-সহ ৮ জনের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যায় ৭ জনের ও বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর। বহু মানুষ নিখোঁজ, তাঁদের খোঁজ চলছে। বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top