News Flash

  • Home
  • Uncategorized
  • Fire: গুজরাটে রাসায়নিক কারখানায় আগুনে মৃত্যু দুই কর্মীর, আহত ১৫ জন
Image

Fire: গুজরাটে রাসায়নিক কারখানায় আগুনে মৃত্যু দুই কর্মীর, আহত ১৫ জন

পঞ্চমহল, ১৬ ডিসেম্বর (হি.স.): গুজরাটের পঞ্চমহল জেলার রঞ্জিৎনগরে রাসায়নিক কারখানায় আগুন লেগে প্রাণ হারালেন দু’জন কর্মী। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ঘোঘামবা তালুকার রঞ্জিৎনগর গ্রামে অবস্থিত গুজরাট ফ্লুরো কেমিক্যালস লিমিটেড-এর রাসায়নিক তৈরির প্লান্টে বিস্ফোরণ হয়। বিকট শব্দে বিস্ফোরণের পরই আগুন ধরে যায়।

এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কারখানার দু’জন কর্মীর ও ১৫ জন আহত হয়েছেন। পঞ্চমহল পুলিশ সুপার লীনা পাটিল জানিয়েছেন, দু’জন কর্মীর মৃত্যুর পাশাপাশি ১৫ থেকে ১৬ জন কর্মী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন আগুনে দগ্ধ্ হয়েছেন। পরে দমকলের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফ্লোরিন রসায়নে ৩০ বছরের বেশি দক্ষতা রয়েছে গুজরাট ফ্লুরো কেমিক্যালস লিমিটেড-এর।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top