News Flash

  • Home
  • Uncategorized
  • Trinamool : জাতীয় রাজনীতিতে একঘরে তৃণমূল, ত্রিপুরায় পুর ভোটে লম্ফঝম্ফ করে বঙ্গের নেতা-মন্ত্রীরা উধাও, কর্মীরা হাওয়া
Image

Trinamool : জাতীয় রাজনীতিতে একঘরে তৃণমূল, ত্রিপুরায় পুর ভোটে লম্ফঝম্ফ করে বঙ্গের নেতা-মন্ত্রীরা উধাও, কর্মীরা হাওয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ পুর ও নগর ভোট সাঙ্গ হতে না হতেই ত্রিপুরায় নেতিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস৷ দলের আর কোন সাংগঠনিক ক্রিয়াকলাপ লক্ষা করা যাচ্চে না রাজ্যে৷ ত্রিপুরা সহ অন্যান্য বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেস সংগঠন বিস্তারের চেষ্টা করেও তেমন সুবিধা করতে পাড়ছে না৷ সর্বভারতীয় স্তরে দলকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন পিসি ভাইপো৷ ২৪এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে অবিজেপি দলগুলিকে নিয়ে মঞ্চ তৈরীর স্বপ্ণ ফেরি করতে গিয়েও ধাক্কা খেলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জী৷ তাতে স্পষ্ট যে কংগ্রেস- তৃণমূলের দূরত্ব বেড়েছে৷ রাজনৈতিক মহলের দাবি শতবর্ষ প্রাচীন কংগ্রেস দলকে বাদ দিয়ে মমতা অবিজেপি দলগুলিকে নিয়ে যে মঞ্চ তৈরী করার চেষ্টা করেছিলেন তা কার্য্যত ফ্লপ হয়েছে৷ মূলতঃ সংকীর্ণ রাজনৈতিক চিন্তাধারার জন্যই অবিজেপি দলগুলির সাথে মমতার বনিবনা হচ্ছে না৷ কংগ্রেসকে একঘরে করতে গিয়ে এখন কার্য্যত তৃণমূল কংগ্রেসই একঘরে হয়ে যাওয়ার অবস্থায়৷ সংকীর্ণ স্বার্থের কারণে মমতার তৃণমূল বাংলার বাইরে বারবার বিপর্যস্ত হচ্ছে৷


ত্রিপুরায় পুর ভোটের প্রক্কালে ঝাকে ঝাকে বঙ্গের তৃণমূল নেতারা রাজ্যে এসেছেন৷ ভোটের বাজার গরম করেছেন৷ হামলা হুজ্জুতির অভিযোগ তুলে ভোটের ময়দানে অস্তিত্বের জানান দিয়েছিলেন বঙ্গ নেতারা৷ ভোট শেষ হতেই উধাও হয়ে গিয়েছেন৷ এদিকে, তৃণমূলের চাষাবাদা করার জন্য যে কজন কর্মী সমর্থক ছিলেন তারাও এখন হাওয়া৷ স্টিয়ারিং কমিটি গঠন করে দিয়ে বঙ্গ নেতারা যে ক্ষোভের আগুন জ্বালিয়েছিলেন তা ভোট পরবর্তীতে দেখা যাচ্ছে৷ ছন্নছাড়া অবস্থায় দলের ওই কমিটি৷


এদিকে, তৃণমূল কংগ্রেসের বঙ্গের নেতারা নিজ রাজ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন৷ বাংলায় পুর ভোটের তৎপরতা চলছে৷ নেতা নেত্রীরা ওই রাজ্যের নিজেদের প্রার্থীদের হয়ে প্রচারে ব্যস্ত৷ ত্রিপুরার দিকে নজর দেয়ার সময় নেই৷ তার উপর দলের সভানেত্রী মমতা ব্যানার্জী গোয়া নিয়েও হম্বিতম্বি করছেন৷ সর্বভারতীয় স্তরে ২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে অবিজেপি দলগুলিকে নিয়ে জোটের বার্তা দিয়েছিলেন৷ কিন্তু, সেই জোটের ক্ষেত্রে মমতা নিজের স্বার্থটাই প্রাধান্য দেয়াও শতবর্ষ প্রাচীন কংগ্রেসের তরফ থেকে কোন সাড়া দেওয়া হচ্ছে না৷ কংগ্রেস ক্ষমতায় না থাকলেও দলের সংগঠন এখনও দেশের প্রতি ব্লকে রয়েছে৷ এই পরিস্থিতিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মঙ্গলবার বিভিন্ন দলের নেতাদের সাথে আলোচনা করেছেন৷ কিন্তু, মমতা নেই ওই আলোচনায়৷ তাতে রাজনৈতিক মহলের অভিমত সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মমতা যে চাল চেলেছিলেন তা বুমেরাং হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top