News Flash

  • Home
  • Uncategorized
  • একই রাতে চারটি দোকানে চোরের হানা
Image

একই রাতে চারটি দোকানে চোরের হানা

শান্তির বাজার, ১৬ ডিসেম্বর : নিশিকুটুম্বের হানে স্বর্বসান্ত চার দোকানী। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার শহরে একইরাতে ৪ টি দোকানে দুঃসাহসী চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল।

প্রসঙ্গত, বিগত কয়েকমাস যাবৎ শান্তির বাজার শহরে চোরের উপদ্রব বেড়ে চলেছে। এরইমধ্যে বুধবার রাতে শান্তির বাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি পাঠ্যপুস্তকের দোকানে, একটি মোবাইল রিচার্জের দোকানে, শান্তির বাজার সি পি আই এম পার্টি অফিস সংলগ্ন এলাকায় একটি মিষ্টি দোকানে ও মাংস বাজার সংলগ্ন এলাকায় একটি শুটকি মাছের দোকানে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল।  সবকয়টি দোকান থেকে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ অর্থ ও সিগারেটের পেকেট চুরি করে নিয়ে গেছে তারা।  

চুরি হয়ে যাওয়া সবকয়টি দোকান শান্তির বাজার শহরের প্রানকেন্দ্রে অবস্থিত। এই চুরি কান্ডে পুলিশের ভৃমিকা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় ব্যাবসায়ীরা। চুরির বিষয়ে বৃহস্পতিবার শান্তির বাজার থানায় অভিযোগ জানানোর পর থানাবাবুরা ঘটনাস্থলে গিয়ে দোকান পরিদর্শন করে আসেন।   দিনের পর দিন এইভাবে চুরি সংগঠিত হওয়ায় শান্তির বাজারের ব্যাবসায়ীরা আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।  এখন দেখার বিষয় চোরদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top