News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যাজ্যোতি প্রকল্পকে সমর্থন টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
Image

বিদ্যাজ্যোতি প্রকল্পকে সমর্থন টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

আগরতলা, ১৬ ডিসেম্বর : ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের শিক্ষানীতিকে সমর্থন জানিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকমহলকে বিভ্রান্ত না হয়ে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার হাত সম্প্রসারিত করতে আহ্বান জানিয়েছে। সংগঠনের দাবি, রাজ্য সরকার রাজ্যের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পে প্রথম পর্যায়ে একশতটি স্কুলকে সিবিএসসির অন্তর্ভুক্ত করেছে। পর্যায়ক্রমে এই প্রকল্প আরো সম্প্রসারিত করার প্রচেষ্টা রয়েছে রাজ্য সরকার।

ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের এ ধরনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, এই প্রকল্প গ্রহণ করা হলে রাজ্যের ছেলেমেয়েরা শিক্ষা ক্ষেত্রে আরও অনেক বেশি এগিয়ে যাবে। রাজ্যে গুণগত শিক্ষার মান উন্নয়ন হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় রাজ্যের ছেলেমেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে যাচ্ছে। সে কারণেই সিবিএসসি কিংবা সিবিএসসি ধাচে ছাত্রছাত্রীদের পড়াশোনায় এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্য সরকার বিদ্যাজ্যোতি প্রকল্প গ্রহণ করেছে। গতবছর রাজ্যের কুড়িটি স্কুলকে সিবিএসসি-র অন্তর্ভুক্ত করেছে রাজ্য সরকার। সার্বিক ফলাফলে দেখা গেছে সিবিএসসি অন্তর্ভুক্ত হওয়ার পর ছাত্র-ছাত্রীরা অনেক ভাল ফলাফল করেছে। রাজ্যের প্রতিটি স্কুল সিবিএসসি অন্তর্ভুক্ত করা হলে রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীরা লাভবান হবে বলেও সংগঠন মনে করে।

ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, একটা ক্ষুদ্র অংশ এসব বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা কাম্য নয়। তিনি বলেন, যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের ছেলেমেয়েরা বেসরকারি স্কুলে পড়াশোনা করছে। রাজ্য সরকারের প্রকল্প গ্রহণ করার মধ্য দিয়ে স্কুলগুলিকে বেসরকারিকরণের পথে হাঁটছে বলে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় বলেও সংগঠনের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top