News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: দেশের মধ্যে দীর্ঘতম, শনিবার গঙ্গা এক্সপ্রেসওয়ে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: দেশের মধ্যে দীর্ঘতম, শনিবার গঙ্গা এক্সপ্রেসওয়ে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): আগামী ১৮ ডিসেম্বর, শনিবার দেশের মধ্যে দীর্ঘতম এক্সপ্রেসওয়ে গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৈরি হওয়ার পর এটিই হবে দেশের মধ্যে বৃহত্তম এক্সপ্রেসওয়ে। প্রায় ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রসারিত, মেরঠ থেকে প্রয়াগরাজ পর্যন্ত এই ৬ লেনের এক্সপ্রেসওয়েকে ৮ লেনে উন্নীত করা হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ১৮ ডিসেম্বর উত্তর প্রদেশের শাহজাহানপুরে ৫৯৪ কিলোমিটার লম্বা গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৬ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েতে ভারতীয় বায়ুসেনার বিমানের জরুরি টেক-অফ ও ল্যান্ডিংয়ের জন্য ৩.৫ কিলোমিটার দীর্ঘ এয়ারস্ট্রিপ তৈরি করা হবে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top