News Flash

  • Home
  • Uncategorized
  • Rahul Gandhi: লখিমপুরের ঘটনায় উত্তাল লোকসভা ও রাজ্যসভা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর শাস্তি চাইলেন রাহুল
Image

Rahul Gandhi: লখিমপুরের ঘটনায় উত্তাল লোকসভা ও রাজ্যসভা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর শাস্তি চাইলেন রাহুল

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনায় বুধবারের পর বৃহস্পতিবারও উত্তাল হল সংসদের উভয়কক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ইস্তফা চেয়ে বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় হইচই করেন বিরোধীরা সাংসদরা। বিরোধীদের হইচইয়ের কারণে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। পরে অধিবেশন শুরু হলেও, একইভাবে বিক্ষোভ চলতে থাকে।

লখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর শাস্তি ও ইস্তফা চেয়ে এদিন লোকসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, “লখিমপুর খেরিতে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সে বিষয়ে আমাদের কথা বলতে দেওয়া উচিত, যেখানে মন্ত্রীর সম্পর্ক রয়েছে, বলা হয়েছে যে ঘটনাটি একটি ষড়যন্ত্র ছিল। কৃষকদের হত্যাকারী মন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত এবং তাঁকে শাস্তি দেওয়া উচিত। এদিন লখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ইস্তফা চেয়ে সংসদের বাইরে ধর্ণা দেন রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া সাংসদরা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top