News Flash

  • Home
  • Uncategorized
  • নগণ্য কার্যকর্তা আমি , পুরভোটের আগে অস্বস্তি বাড়িয়ে ফের ফেসবুক পোস্ট রূপার
Image

নগণ্য কার্যকর্তা আমি , পুরভোটের আগে অস্বস্তি বাড়িয়ে ফের ফেসবুক পোস্ট রূপার

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : দল আমাকে তাড়াতে পারে। আমি নগণ্য কার্যকর্তা। গৌরব বিশ্বাস ও তিস্তা বিশ্বাসের পাশে আছি। পুরভোটের আগে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফের ফেসবুক পোস্ট করলেন রূপা গঙ্গোপাধ্যায়।

কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের। এই ওয়ার্ডে এবার রাজর্ষি লাহিড়িকে প্রার্থী করে গেরুয়া শিবির। প্রতিবাদ জানিয়ে পাল্টা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন বিজেপির সদ্য প্রয়াত বিদায়ী কাউন্সিলরের স্বামী, গৌরব বিশ্বাস। ৮৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীর সমর্থনে সরব হন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খোলেন তিনি। পাশাপাশি নির্দল প্রার্থীকে সমর্থন জানায় হিন্দু মহাসভাও।

হিন্দু মহাসভা-র রাজ্য কার্যনির্বাহী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেছিলেন, তথাগত রায় যে অভিযোগ তুলেছিলেন, সেই ঘটনা শুধু রাজনৈতিক বিষয় নয়। সামাজিক বিষয়। এখানেও টিকিট নিয়ে একই অভিযোগ উঠেছে। তাই আমরা গৌরবের পাশে আছি। পুরভোটের টিকিট বণ্টন নিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের ক্ষোভ আছড়ে পড়ে ভার্চুয়াল বৈঠকেও। বিজেপি সাংসদের প্রতিক্রিয়ায় হতচকিত হয়ে যান দলীয় নেতৃত্ব। কেন তাঁকে পুরভোটের বৈঠকে ডাকা হয়েছে এই নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন রূপা।

সংসদের কারণে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রূপা গঙ্গোপাধ্যায় সকলে দিল্লিতে ছিলেন। কলকাতায় ছিলেন, দলের বাকি নেতৃত্ব। এই পরিস্থিতিতে রাতে পুরভোট নিয়ে বিজেপির ভার্চুয়াল বৈঠক হয়। কিন্তু, ভার্চুয়াল বৈঠক থেকে বেরিয়ে ফেসবুকে তিস্তা বিশ্বাসের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন রূপা। একইসঙ্গে টাকা দিয়ে ভোটের টিকিট বিলির অভিযোগ তোলেন বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে রূপা গঙ্গোপাধ্যায়ের পোস্ট নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। তিনি লিখেছেন, ‘‌আমার তো আর হোর্ডিং লাগাবার ক্ষমতা নেই। থাকলে তোদের দু’‌জনের ছবি টাঙিয়ে বলতাম—আমি তিস্তার সঙ্গে আছি, থাকব’। গৌরব বিশ্বাসকে টিকিট দেয়নি বিজেপি। তারপর থেকেই ক্ষুব্ধ রূপা।

কলকাতা পুরসভা নির্বাচনের তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‌অনেক স্মৃতি ভিড় করে আসছে। ২০১৫ সালের পুরসভা নির্বাচনের কথা এসে ভিড় করছে। আমাকে অনেক শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তখন। আজ আমি স্বীকার করি, আমি হয়ত রাজনীতির লোক নই। দল আমাকে তাড়াতে পারে, শো–কজ করতে পারে, সাসপেন্ড করতে পারে, কিন্তু দল থেকে বেরিয়ে যেতে বাধ্য করতে পারে না।’‌ দলের নির্দেশিকা লঙ্ঘন করেছেন এই পোস্টের মাধ্যমে। তাই এখন গুঞ্জন, বিজেপি ছাড়তে পারেন রূপা গঙ্গোপাধ্যায়।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top