News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় জল নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজ চলছে জোর কদমে
Image

আমবাসায় জল নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজ চলছে জোর কদমে

আমবাসা, ১৬ ডিসেম্বর : আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর বৃষ্টির জল কোনো ভাবেই জমতে না দেওয়ার লক্ষ্যে আমবাসা বাজারে জাতীয় সড়কের দু’পাশে জরুরী ভিত্তিতে পাকা ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিধায়ক পরিমল দেব্বর্মা সহ প্রশাসনের কর্মকর্তারা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন। তাতে, মনে হচ্ছে আমবাসাবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে।

আমবাসায় জাতীয় সড়কের জল নিষ্কাশনের ব্যবস্থার জন্য তৈরি হচ্ছে ড্রেইন। কাজ চলছে জোর কদমে। কিন্তু কিছুদিন আগে এক ফসলা বৃষ্টিতেই ড্রেইনের একটি অংশ ভেঙে পড়ে। ফলে নিম্নমানের কাজের অভিযোগ ওঠে ব্যবসায়ীদের তরফ থেকে। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই নড়েচড়ে বসে প্রশাসন।

বৃহস্পতিবার আমবাসা জাতীয় সড়কে চলা ড্রেইনের কাজ পরিদর্শন করতে আসেন বিধায়ক পরিমল দেববর্মা। ড্রেইনের কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি। তাঁর সাথে ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান মমতা দাস, ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ প্রশাসনের আধিকারিকরা। বিধায়ক পরিমল দেববর্মা বলেন আমবাসাবাসীর  দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে। কাজটি যেন সঠিকভাবে হয় সেজন্যই বিভিন্ন আধিকারিকদের তদারকি করার জন্য বলা হয়েছে।

আমবাসা বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় জনগণ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত যেন জাতীয় সড়কের পাশে ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। ড্রেন নির্মাণের কাজ দ্রুত শেষ না হলে একদিকে যেমন ব্যবসায়ীদের ব্যবসা করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ঠিক তেমনি সামান্য বৃষ্টি হলেই মূল সড়কের ওপর জল জমে থেকে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়ে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top