News Flash

  • Home
  • Uncategorized
  • Bank Strike: রাজ্যেও চলছে ব্যাংক ধর্মঘট
Image

Bank Strike: রাজ্যেও চলছে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১৬ ডিসেম্বর : ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদে দু’ দিনের ব্যাংক ধর্মঘট সারা দেশের সাথে ত্রিপুরাতেও শুরু হয়েছে বৃহস্পতিবার। ধর্মঘটের প্রথম দিনেই উদয়পুর সহ রাজ্যের সর্বত্র ব্যাপক সাড়া পড়েছে।  দু’ দিনের ব্যাংক ধর্মঘটে সামিল হয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন। সারা দেশের সঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের সমস্ত জেলায় ব্যাংক বন্ধ। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদে এবং ব্যাংকিং আইন সংশোধনের প্রস্তাবনার  বিরুদ্ধে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার ব্যাংক ধর্মঘট শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের দাবি কেন্দ্রীয় সরকার ব্যাংকে ব্যক্তি মালিকানাধীনের হাতে অর্থাৎ বেসরকারি করণের লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছে তা প্রতিহত করার জন্যই এই  ধর্মঘট। এই দু’দিনের ব্যাংক  ধর্মঘটের ফলে সাধারণ মানুষের যেমন অসুবিধা হবে তেমনি সরকারেরও ক্ষতি হবে ।  এটিএম গুলিতে টাকার যোগান থাকলেও দু’দিনের  ব্যাংক ধর্মঘটের ফলে সমস্যা হতে পারে বলে  আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। দু’দিনব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিনে গোমতী জেলার উদয়পুর সহ রাজ্যের সর্বত্রই জনদুর্ভোগ দেখা দিয়েছে। আগামী কাল বন্ধ থাকলে একটানা চার দিন ব্যাঙ্কিং পরিষেবা থেকে বঞ্চিত হবেন ভোক্তারা। কেননা শনিবার এবং রবিবারও ব্যাংক বন্ধ থাকবে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top