News Flash

  • Home
  • Uncategorized
  • আগুনে পুড়ে ছাই বৃদ্ধার বসত ঘর
Image

আগুনে পুড়ে ছাই বৃদ্ধার বসত ঘর

বিলোনিয়া, ১৫ ডিসেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার চিত্তামারা এলাকায় নাশকতামূলক অগ্নিকাণ্ডে এক মহিলার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অল্পতে রক্ষা পেয়েছে অন্যান্য ঘর। আগুনের সূত্রপাত জানা না গেলেও ওই ঘটনা নাশকতামূলক বলে দাবি এলাকাবাসীর।

ঘটনা বিলোনিয়া থানাধীন চিত্তামারা আর এল বি ইট ভাট্টা সংলগ্ন এলাকায়। অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া দমকল বাহিনীর একটি ইঞ্জিন। এলাকাবাসীর সহযোগিতায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি বসতঘর। অল্পেতে রক্ষা পেল জীবন দেবনাথের বাড়ির অন্যান্য বসত ঘর। যে বসত ঘর আগুনে ভস্মীভূত হয়ে গেছে তাতে জীবন দেবনাথের মা কিরন বালা দেবনাথ থাকতেন।

জানা গেছে, কিরন বালা দেবনাথ চিকিত্সার জন্য বিলোনিয়ায় ভাইয়ের বাড়িতে দশ দিন ধরে রয়েছেন। আগুন লাগার ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। জীবন দেবনাথের স্ত্রী রিংকু দেবনাথ ও তার ছোট দুই সন্তান ছাড়া অন্যান্যরা বাড়ির বাইরে ছিলেন। হঠাৎ কিরন বালা দেবনাথের ঘর থেকে আগুন দেখে হতভম্ব হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করতেই ছুটে আসে এলাকার লোকজনেরা । খবর দেওয়া হয় বিলোনিয়া দমকল বাহিনীকে।

এদিকে খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন জীবন দেবনাথও। এলাকাবাসীর সহযোগিতায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় জীবন দেবনাথের মায়ের বসত ঘর। তবে দমকল বাহিনী ও এলাকাবাসীর তৎপরতায় অল্পেতে রক্ষা পেল জীবন দেবনাথের অন্যান্য বসত ঘর । ক্ষয়ক্ষতির পরিমান জানা না গেলেও অনুমান করা হচ্ছে লক্ষাধিক টাকার উপরে বসত ঘরের সামগ্ৰী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top