News Flash

  • Home
  • Uncategorized
  • Education Tripura: রাজ্যে শুরু হল উচ্চ মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষা
Image

Education Tripura: রাজ্যে শুরু হল উচ্চ মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষা

আগরতলা, ১৫ ডিসেম্বর : বুধবার থেকে রাজ্যের সবকটি স্কুলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের  টার্ম ওয়ানের পরীক্ষা শুরু হয়েছে। যাবতীয় ও কোভিড বিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতি মোকাবেলায় রাজ্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ছাত্রছাত্রীদের সংক্রমিত হওয়ার হাত থেকে বাঁচাতে যাবতীয় পদক্ষেপ নিয়ে ওই পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী মার্চ-এপ্রিল থেকে   মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হতো। করোনা পরিস্থিতির কারণে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কিছুটা বদল এনেছে।

দুটি ধাপে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। উচ্চমাধ্যমিকের টার্ম ওয়ানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। শেষ হবে ৭ জানুয়ারি। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিকের টার্ম ওয়ান এর পরীক্ষা। টার্ম টু পরীক্ষা হবে এপ্রিল মাসে। উচ্চমাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে কোভিড বিধি মেনে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার সম্পর্কে মহারানি তুলসিবতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিস্তারিত তথ্য জানিয়েছেন। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রথম দিনে কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা প্রত্যেক পরীক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top