News Flash

  • Home
  • Uncategorized
  • ShahRukh Khan: শাহরুখ-পুত্র আরিয়ানের স্বস্তি, এনসিবি দফতরে সাপ্তাহিক হাজিরা থেকে অব্যাহতি
Image

ShahRukh Khan: শাহরুখ-পুত্র আরিয়ানের স্বস্তি, এনসিবি দফতরে সাপ্তাহিক হাজিরা থেকে অব্যাহতি

মুম্বই, ১৫ ডিসেম্বর (হি.স) : আদালত থেকে বড় স্বস্তি পেলেন শাহরুখ-তনয় আরিয়ান খান। জামিনের শর্ত হিসেবে প্রতি শুক্রবার তাঁকে মুম্বইয়ের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি) কার্যালয়ে হাজিরা দিতে হত। বুধবার বম্বে হাইকোর্ট জানিয়ে দিল, আরিয়ানকে আর সাপ্তাহিক হাজিরা দিতে হবে না। জামিনের এই শর্ত বাতিলের আবেদন করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২৩ বছরের আরিয়ান। আরিয়ানের আইনজীবী হাইকোর্টে আবেদন করেন, মামলাটির তদন্তভার ইতিমধ্যে মুম্বই থেকে দিল্লির এনসিবি আধিকারিকদের হাতে গিয়েছে। তাই সাপ্তাহিক হাজিরার বিষয়টি বিবেচনা করা হোক।প্রসঙ্গত, গত ৩ অক্টোবর মুম্বই উপকূলে গোয়াগামী একটি প্রমোদতরণী থেকে মাদক নেওয়ার অভিযোগে ধরা হয় আরিয়ান খান-সহ আরও একাধিক ব্যক্তিকে। কিন্তু আরিয়ানের কাছে মাদক উদ্ধার হয়নি। তিনি নিজে মাদক নিয়েছেন কি না তাও মেডিক্যাল পরীক্ষা করে দেখা হয়নি। গত ২৮ অক্টোবর শর্তাধীন জামিন পান শাহরুখ-তনয় আরিয়ান। সম্প্রতি আরিয়ানের আইনজীবী ফের হাইকোর্টে আবেদন করেন, জামিনের শর্ত সংশোধনীর। বুধবার সেই দাবি মেনে প্রতি শুক্রবার তারকা পুত্রকে মুম্বইয়ের এনসিবি কার্যালয়ে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিল বম্বে হাইকোর্ট।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top