News Flash

  • Home
  • Uncategorized
  • Agri Law: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন, মামলায় আদালতে হাজিরা প্রদেশ কংগ্রেস সভাপতি
Image

Agri Law: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন, মামলায় আদালতে হাজিরা প্রদেশ কংগ্রেস সভাপতি

উদয়পুর, ১৫ ডিসেম্বর : উদয়পুরে কৃষি আইন প্রত্যাহার করার দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলায় অভিযুক্ত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। বুধবার আদালতের নির্দেশে সেই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন তিনি।

সম্প্রতি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সারা দেশের সাথে উদয়পুর মহকুমাতেও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছিল। উদয়পুর  জামতলাস্থিত কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করা হয়েছিল। ওইদিন বর্তমান  প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা কর্মী সমর্থকদের নিয়ে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন। এর পরিপেক্ষিতে পুলিশ বীরজিৎ সিনহা সহ দুই জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে একটি মামলা নিয়েছিল।

ওই মামলায় আদালতের নির্দেশে বুধবার সকালে বীরজিৎ সিনহা উদয়পুর আদালতে হাজিরা দেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে  বীরজিৎ বাবু জানান, আজ তিনি অভিজিৎ সরকার ও নিত্য গোপাল সাহা সহ উদয়পুর আদালতে হাজিরা দিয়েছেন। তাঁর বক্তব্য, আইন আদালতের প্রতি কংগ্রেস দলের আস্থা ও বিশ্বাস রয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top