News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা, চাঞ্চল্য
Image

Tripura: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা, চাঞ্চল্য

বিলোনিয়া, ১৫ ডিসেম্বর : বিলোনীয়া পশু হাসপাতাল সংলগ্ন এলাকার বিদ্যাসাগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে। কিন্ত, কে তালা ঝুলিয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা কান্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিলোনিয়াতে । গতকাল রাতেই ওই ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় জনগণের।

বিলোনীয়া পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় বিদ্যাসাগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে । বুধবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলতে এসে কর্মীদের  নজরে আসে দরজায় আরেকটি নতুন তালা ঝুলছে। খবর দেওয়া হয় এলাকার কাউন্সিলর ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালন কমিটির কর্ম কর্তাদের। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ছুটে আসেন। এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তালাকান্ডের ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন এলাকাবাসী।

বিলোনিয়া পৌর পরিষদের কাউন্সিলর রিনা দাস সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালন কমিটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে অভিযোগ করেন, এই কাজ কিছু বখাটে উৎশৃংখল নেশাগ্রস্থ যুবকদের দ্বারাই সম্ভব হয়েছে। তাঁদের দাবি, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে কোন ধরনের অভিযোগ নেই। এলাকার বিভিন্ন স্থানে তারা নানা অপকর্ম করে চলেছে। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

তাঁদের বক্তব্য, পুলিশ আসার আগেই ওই যুবকরা গাঢাকা দিতে সক্ষম হন। ফলে তাদের পুলিশ কোনভাবেই জালে তুলতে পারছে না। এলাকার শিক্ষাঙ্গনকে কলুষিত করার লক্ষ্যে এ ধরনের চক্রান্ত করা হয়েছে বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top