News Flash

  • Home
  • Uncategorized
  • Rakesh Tikait: কৃষকদের আন্দোলন স্থগিত হয়েছে, শেষ হয়নি : রাকেশ টিকাইত
Image

Rakesh Tikait: কৃষকদের আন্দোলন স্থগিত হয়েছে, শেষ হয়নি : রাকেশ টিকাইত

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): কৃষকদের আন্দোলন স্থগিত হয়েছে, শেষ হয়নি। মনে করিয়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকাইত। বুধবার ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেছেন, “এতদিন আমাদের পাশে যাঁরা ছিলেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত মানুষদের যারা ল্যাঙ্গার চালাতেন, গ্রামবাসী যারা আমাদের জন্য প্রয়োজনীয় জিনিস এনেছিলেন।”

রাকেশ টিকাইত আরও বলেছেন, “৩টি কৃষি আইন তুলে নেওয়ার পরও কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে। আমাদের আন্দোলন স্থগিত হয়েছে, প্রত্যাহার করা হয়নি।” কৃষি আইন প্রত্যাহার ও কেন্দ্র সমস্ত দাবিদাওয়া মেনে নেওয়ার পর নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন কৃষকরা। বহু কৃষক ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন, অনেকেই বুধবার দিল্লি-উত্তর প্রদেশ সীমানা, কৌশাম্বি থেকে বাড়ি ফিরেছেন। বিজয় মিছিল করে এদিন কৃষকরা নিজেদের বাড়িতে ফিরেছেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top