News Flash

  • Home
  • Uncategorized
  • P Chidambaram : সংসদে নয়, প্রধানমন্ত্রীকে শুধু বারাণসী ও অযোধ্যাতেই দেখতে পাবেন : পি চিদম্বরম
Image

P Chidambaram : সংসদে নয়, প্রধানমন্ত্রীকে শুধু বারাণসী ও অযোধ্যাতেই দেখতে পাবেন : পি চিদম্বরম

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম বলেছেন, “সংসদে নয়, প্রধানমন্ত্রীকে শুধু বারাণসী ও অযোধ্যাতেই খুঁজে পাবেন।” সোমবার ছিল সংসদে জঙ্গি হামলার ২০ তম বছর, ওই দিন টুইট করে শহিদদের শ্রদ্ধা জানালেও সংসদ চত্বরে শহিদদের শ্রদ্ধা জানাতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন উত্তর প্রদেশের বারাণসীতে। তা নিয়ে কটাক্ষ করেন চিদম্বরম।

মঙ্গলবার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম বলেছেন, “সংসদের প্রতি প্রধানমন্ত্রীর এতটাই ‘শ্রদ্ধা’ যে তিনি ১৩ ডিসেম্বর শহিদ নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এড়িয়ে যান। তিনি সমস্ত কিছু এড়িয়ে যাবেন এবং বারাণসী চলে যাবেন। সংসদে নয়, প্রধানমন্ত্রীকে শুধু বারাণসী ও অযোধ্যাতেই খুঁজে পাবেন।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top