News Flash

  • Home
  • Uncategorized
  • আপাতত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা নেই কাশ্মীরে, বজায় থাকবে শৈত্যপ্রবাহ
Image

আপাতত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা নেই কাশ্মীরে, বজায় থাকবে শৈত্যপ্রবাহ

শ্রীনগর, ১৪ ডিসেম্বর (হি.স.): আপাতত বৃষ্টি ও তুষারপাতের কোনও সম্ভাবনা নেই জম্মু ও কাশ্মীরে। তবে, ভূস্বর্গে বজায় থাকবে শৈত্যপ্রবাহ। প্রবল শীতে কাঁপবে কাশ্মীর ও লাদাখ। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।

লাদাখের লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা কমে পৌঁছেছে মাইনাস ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে। কার্গিলে তাপমাত্রা দাঁড়িয়েছে মাইনাস ৮.৯ ডিগ্রিতে। আর পৃথিবীর দ্বিতীয় শীতলতম এলাকা দ্রাসে তাপমাত্রা ছুঁয়েছে মাইনাস ১০.০ ডিগ্রি সেলসিয়াস। বিগত বেশ কয়েক দিন ধরে যে শৈত্যপ্রবাহ চলছে ভূস্বর্গে, আপাতত এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার রাতে শ্রীনগরের তাপমাত্রা কমে পৌঁছে যায় মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াসে। পর্যটকদের আকর্ষণের কেন্দ্র গুলমার্গে তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top