News Flash

  • Home
  • Uncategorized
  • Rahul Gandhi: সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল বিরোধীদের, রাহুল বললেন গণতন্ত্রের দুর্ভাগ্যজনক হত্যা
Image

Rahul Gandhi: সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল বিরোধীদের, রাহুল বললেন গণতন্ত্রের দুর্ভাগ্যজনক হত্যা

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): সংসদের অভ্যন্তরে আন্দোলন চলছিলই, এবার রাজ্যসভার ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়ে রাস্তায় নামল বিরোধীরা। মঙ্গলবার দুপুরে সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিরোধীরা। মিছিল সামিল হন সাসপেন্ড হওয়া সমস্ত সাংসদরা, পাশাপাশি অন্যান্য বিরোধীরাও মিছিলে পা মেলান। সংসদ চত্বর থেকে বিজয় চক পর্যন্ত যায় ওই মিছিল।

কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী এদিন বলেছেন, “বিলের পর বিল পাশ হয়ে যাচ্ছে সংসদে। এভাবে সংসদ চালানো যায় না। প্রধানমন্ত্রী সংসদে আসেন না। জাতীয় গুরুত্বের কোনও ইস্যু উত্থাপন করার অনুমতি নেই আমাদের। এটা গণতন্ত্রের দুর্ভাগ্যজনক হত্যা।” রাহুল আরও বলেছেন, “১২ সাংসদকে সাসপেন্ড করে ভারতীয় জনগণের কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়া হচ্ছে। তাঁরা কোনও অন্যায় করেননি। আমাদের সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে দেওয়া হয় না।”

১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করতেই হবে, এই দাবিতেই অনড় বিরোধীরা। সরকার বলছে, ক্ষমা চাইতে হবে সংশ্লিষ্ট সাংসদদের। দুই পক্ষই অনড়, আর তা নিয়েই অচলাবস্থা জিইয়ে রয়েছে রাজ্যসভায়। মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সরব হন বিরোধীরা। স্লোগান চলতে থাকে। রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী সাংসদরা। তৃণমূলের সুখেন্দু শেখর রায় অবশ্য অধিবেশনে অংশ নেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top