News Flash

  • Home
  • Uncategorized
  • Indo-Bangla : ত্রিপুরায় ভারত-বাংলা পর্যটন উত্সব ৯-১১ ফেব্রুয়ারী
Image

Indo-Bangla : ত্রিপুরায় ভারত-বাংলা পর্যটন উত্সব ৯-১১ ফেব্রুয়ারী

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় ভারত-বাংলা পর্যটন উত্সবের আয়োজন করা হয়েছে। আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি উজ্জয়ন্ত রাজপ্রাসাদ প্রাঙ্গণে পর্যটন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে ভারত বাংলা পর্যটন উৎসব ২০২২। মূলত, দুই দেশের পর্যটনে বিকাশ এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ওই উত্সবের আয়োজন করা হচ্ছে বলেই দাবি।

এই উপলক্ষে আজ রাজ্য অতিথিশালার মিলনায়তনে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র, আগরতলাস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনার, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক, পর্যটন নিগমের অধিকর্তা সহ ট্যুর অপারেটর, হোটেল মালিক ও বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ। তিনদিনব্যাপী এই মিলন উৎসবে অংশগ্রহণ করবেন এপার বাংলা ওপার বাংলার স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবি, ট্যুর অপারেটর ও হোটেল মালিক এবং কলকাতা সহ উত্তর পূর্বাঞ্চলের ট্যুর অপারেটরগণ।

এই পর্যটন উৎসব উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি উজ্জ্বয়ক্ত প্রাসাদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও রাজ্যের বিশিষ্ট শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া ওইদিন রাজবাড়ির প্রধান প্রবেশদ্বার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ট্র্যাডিশনাল ফুড ফেস্টিভেল। ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ট্যুর অপারেটরদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পর্যটনস্থল সহ রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলিতে ভ্রমণের ব্যবস্থা করা হবে। ১১ ফেব্রুয়ারি সকালে আগরতলায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হবে। তাতে অংশ নেবেন এপার বাংলা ওপার বাংলার স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবি, ট্যুর অপারেটর ও হোটেল মালিক এবং কলকাতা সহ উত্তর পূর্বাঞ্চলের ট্যুর অপারেটরগণ। দুপুরে রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হবে ব্যবসায়িক ও মতবিনিময় সভা।

আজ বৈঠকে উপস্থিত অতিথিগণ অভিমত ব্যক্ত করেন যে, প্রতিবেশি দুই ভূখণ্ডের মানুষের ভাষা সংস্কৃতি ও খাদ্যাভ্যাস যেহেতু একই সূত্রে গাঁথা তাই এই উদ্যোগের ফলের দুদেশের পর্যটন সম্ভাবনা আরও ত্বরান্বিত হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top