News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ ডিসেম্বর উচ্চমাধ্যমিক ও ১৬ ডিসেম্বর মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষা শুরু হচ্ছে : শিক্ষামন্ত্রী
Image

১৫ ডিসেম্বর উচ্চমাধ্যমিক ও ১৬ ডিসেম্বর মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষা শুরু হচ্ছে : শিক্ষামন্ত্রী

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় শুরু হচ্ছে টার্ম ওয়ান উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা। ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত টার্ম ওয়ান উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন পর্ষদের উচ্চমাধ্যমিক ও সমতুল মাদ্রাসা ফাজিলে কলা এবং ফাজিল থিওলজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে টার্ম ওয়ান মাধ্যমিক ও সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষা। আজ সন্ধ্যায় সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান।

এদিন তিনি জানান, এবছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ২৮,৯০২ জন। মোট ৪০৬টি বিদ্যালয়ের পরীক্ষার্থী ৬৬টি সেন্টারে পরীক্ষায় বসবে। মাধ্যমিকের ক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩, ১৮০ জন। মোট ১০২৬ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৮২টি সেন্টারে পরীক্ষায় বসবে। তিনি বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এবং মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।

তাঁর কথায়, এবছর উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষা হবে ৫০ নম্বরের ভিত্তিতে। কলা বিভাগের ক্ষেত্রে ৪০ নম্বর থিউরি এবং ১০ নম্বর থাকবে অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ৩৫ নম্বর থাকবে থিউরি এবং ১৫ নম্বর থাকবে প্র্যাকটিক্যালের উপর। তিনি জানান, এই টার্ম ওয়ান পরীক্ষার ক্ষেত্রে এবছর মধ্যশিক্ষা পর্ষদ মোট সিলেবাসের ৩০ শতাংশ কমিয়ে ৭০ শতাংশ সিলাবাসের অর্ধেক অংশের উপর পরীক্ষা নেবে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top