News Flash

  • Home
  • Uncategorized
  • MLC: মহারাষ্ট্র এমএলসি ভোটে ৪টি আসনে জয় বিজেপির, মোদী ও নাড্ডার প্রতি কৃতজ্ঞ দেবেন্দ্র
Image

MLC: মহারাষ্ট্র এমএলসি ভোটে ৪টি আসনে জয় বিজেপির, মোদী ও নাড্ডার প্রতি কৃতজ্ঞ দেবেন্দ্র

মুম্বই, ১৪ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্র বিধান পরিষদ (এমএলসি) নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৪টি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শিবসেনার থেকে আকোলা-বুলধানা-ওয়াসিম আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। নাগপুরেও জয়লাভ করেছে বিজেপি। কংগ্রেস ও শিবসেনা জয়ী হয়েছে একটি করে আসনে, যথাক্রমে কোলহাপুর ও মুম্বইয়ে। এর আগে ধুলে-নান্দুরবার ও মুম্বইয়ের দু’টি মধ্যে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

গত ১০ ডিসেম্বর মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচন হয়েছিল। ৬টি আসনের মধ্যে ৪টি আসনেই মঙ্গলবার জয়লাভ করেছে বিজেপি। কোলহাপুরে জয় পেয়েছে কংগ্রেস এবং মুম্বইয়ে শিবসেনা। নাগপুরে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী মঙ্গেশ দেশমুখকে হারিয়েছেন বিজেপির চন্দ্রশেখর বাওয়ানকূলে, ১৭৬ ভোটে। আকোলা-বুলধানা-ওয়াসিম আসনে ৪৪৩ ভোটে জিতেছেন বসন্ত খান্ডেলওয়াল। নির্বাচন কমিশন সূত্রের খবর, আকোলা-বুলধানা-ওয়াসিম আসনে ৩১টি ভোট অবৈধ ঘোষিত হয়েছে ও নাগপুরে ৫টি ভোট।

এদিন বিজেপি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৪টিতে জয়ী হয়েছে, এজন্য আমি ভীষণ খুশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অসংখ্য ধন্যবাদ। তিনটি দল একত্রিত হলেও, যে জয় নিশ্চিত হয় না, তা প্রমাণিত হল।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top