News Flash

  • Home
  • Uncategorized
  • Bhaichung Bhutia : তিপরা ফুটবল লীগের ফাইনালে আসছেন ভাইচুং ভুটিয়া
Image

Bhaichung Bhutia : তিপরা ফুটবল লীগের ফাইনালে আসছেন ভাইচুং ভুটিয়া

খুমুলুঙ, ১৪ ডিসেম্বর (হি. স.) : তিপরা ফুটবল লীগের ফাইনালে আসছেন সনামধন্য ফুটবলার ভাইচুং ভুটিয়া। আগামীকাল খুমুলুঙ স্টেডিয়ামে দুপুর ২টায় তিপরা ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। স্বনামধন্য খ্যাতি সম্পন্ন তথা ভারতের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এই লীগের গোমতী জোন ও পশ্চিম জোনের ফাইনাল খেলা শুভ উদ্বোধন করবেন।


এ-বিষয়ে আজ খুমুলুঙে সাংবাদিক সম্মেলনে এডিসির উপদেষ্টা ও প্রশাসন সংস্কার কমিটির চেয়ারম্যান তথা এমডিসি প্রদ্যুত বিক্রম কিশোর দেববর্মা জানান, ড্রাগের নেশা থেকে মুক্তি ও জাতীয় এবং আন্তর্জাতিক মানের প্রতিভাবন খেলোয়াড় তৈরী করার লক্ষ্যেই এই খেলার প্রধান লক্ষ্য। সাথে তিনি যোগ করেন, আগামী ১৯ ও ২০ ডিসেম্বর খুমুলুঙে ফেস্টিভেল অব ইন্ডিজেনাস তিপরাসা ২০২১ অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউড কণ্ঠশিল্পী লাকী আলী ও ২০ ডিসেম্বর বলিউড কণ্ঠশিল্পী পাপন সঙ্গীত পরিবেশন করবেন। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top