গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন পড়ুয়া কোভিড-আক্রান্ত, পাঁচদিনের জন্য বন্ধ হোস্টেল ও পঠনপাঠন

গুয়াহাটি, ১৪ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ১৫ জন পড়ুয়া কোভিড-১৫-এ সংক্রমিত হয়েছেন। তাই বিশ্ববিদ্যালয়ের সব হোস্টেলকে কনটেইমেন্ট জোন ঘোষণা করে প্রতিটি বিভাগের শ্রেণিকোঠায় পঠন-পাঠন বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।এস সঙ্গে এতজন ছাত্রছাত্রীর শরীরে কোভিড পজিটিভ শনাক্ত হওয়ায় রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে সংক্ৰমণ রুখতে বিশ্ববিদ্যালয়ের তিনটি হোস্টেল কনটেইমেন্ট জোন ঘোষণা করার পাশাপাশি সব বিভাগের শ্রেণিকোঠায় অফলাইনে পঠন-পাঠন নিষিদ্ধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জানিয়েছেন, হোস্টেলগুলির নিয়মিত অফলাইন পাঠদান আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। আজ ১৪ ডিসেম্বর থেকে যে ‘বিশ্ববিদ্যালয় সপ্তাহ’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা-ও বাতিল করা হয়েছে। ‘বিশ্ববিদ্যালয় সপ্তাহ’ উপলক্ষ্যে অনুষ্ঠেয় যাবতীয় সাংস্কৃতিক কাৰ্যসূচিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেজিস্টার। তিনি জানান, কোভিডে আক্রান্ত বেশিরভাগ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেলের আবাসিক।

রেজিস্টার আরও জানান, রাজ্যের স্বাস্থ্য দফতরের নিৰ্দেশে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সব হোস্টেলের আবাসিকদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। কোভিড-আক্ৰান্ত সবাইকে হাসপাতালে ভরতি করা হয়েছে, জানান তিনি