News Flash

  • Home
  • Uncategorized
  • Ranjan Gogoi : প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের
Image

Ranjan Gogoi : প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): একটি টিভি সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল তৃণমূল। এই সঙ্গে প্রতিবাদ জানিয়ে সংসদীয় কমিটিকে চিঠি লিখলেন তৃণমূলের দুই সাংসদ মৌসম বেনজির নূর ও জহর সরকার।

সূত্রের খবর, গগৈকে নিয়ে তৃণমূলের সঙ্গে একমত হয়েছে কংগ্রেস-সহ অন্য বিরোধীরাও। এই বিষয়ে বিরোধীরা একটি বৈঠকও করেছেন ইতিমধ্যে। ভবিষ্যতে সব বিরোধী একযোগে গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনতে পারে বলেও মনে করা হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈয়ের আত্মজীবনী ‘জাস্টিস ফর দ্য জাজ: অ্যান অটোবায়োগ্রাফি’। সেই বইয়ের প্রচারে বিভিন্ন সংবাদমাধ্যমে আলাপচারিতায় দেখা যাচ্ছে গগৈকে।

তেমনই একটি আলাপচারিতায় রঞ্জন গগৈ বলেন, “আমার ইচ্ছে হলে আমি রাজ্যসভায় যাই। আমি মনোনিত সদস্য। কোনো দলের লোক না।” আরও বলেন, “রাজ্যসভার ম্যাজিকটা কোথায়? আমি যদি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হতাম তা হলে বেতন, ভাতার দিক থেকে ভালোই থাকতাম। কিন্তু আমি রাজ্যসভা থেকে একটি পয়সাও নিচ্ছি না।”

বিরোধীদের অভিযোগ, এমন মন্তব্য করে আদতে রাজ্যসভাকেই অসম্মান করেছেন গগৈ। তার জেরেই এদিন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়েছে। এইসঙ্গে মৌসম নূর ও জহর সরকার সংসদীয় কমিটিকে একটি অভিযোগ পত্রও লিখেছেন।

প্রসঙ্গত, গগৈয়ের বই নিয়ে আগেই বিতর্ক দানা বেঁধেছিল। বইতে অযোধ্যা মামলায় রায়দানকারী বেঞ্চের সদস্যদের একটি ছবি রয়েছে। তাতে ক্যাপশন করা হয়েছে, ‘‘অযোধ্যা রায়ের পরে আনন্দ।’’ গগৈ জানিয়েছেন, অযোধ্যা রায় দেওয়ার পরে সন্ধ্যায় বেঞ্চের অন্য সদস্যদের নিয়ে দিল্লির পাঁচতারা হোটেলে যান তিনি। সেখানে চিনা খাবার ও ওয়াইন খান সকলে মিলে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top