News Flash

  • Home
  • Uncategorized
  • Suicide: স্বামীর পরকীয়া সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর
Image

Suicide: স্বামীর পরকীয়া সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর

আগরতলা, ১৩ ডিসেম্বর : স্বামীর পরকীয়া সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ। ঘটনা বিশালগড় মহকুমার  অন্তর্গত রতন নগর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ বিশালগড় থানার অন্তর্গত রতননগর এলাকায় গৃহবধূ  সুস্মিতা বেগম তার স্বামীর অবৈধ সম্পর্কের জেরে নিজেই ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। জানা গেছে, বছর কয়েক আগে সামাজিক রীতিনীতি মেনে বক্সনগর এলাকার বাসিন্দা  হাবিবুর রহমান বিশালগড় রতননগর এলাকার  সুস্মিতা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের কয়েক মাস ঠিক ভাবে চললেও সন্তান হবার পর সুস্মিতা বেগমের ওপর শুরু হয় তার স্বামীর নির্মম অত্যাচার। এমনটাই অভিযোগ করেন গৃহবধূ সুস্মিতা বেগম।  

এদিকে, স্বামীর অত্যাচার  সহ্য করতে না পেরে সুস্মিতা বেগম বাপের বাড়ি রতন নগরে চলে আসেন। অন‍্যদিকে তার স্বামী হাবিবুর রহমান স্ত্রীর অনুপস্থিতে অন্য এক মহিলার সাথে প্রেমের লীলায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। সেই অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে পেরে সুস্মিতা বেগম অভিমানে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বাড়ির লোকেরা টের পেয়ে সুস্মিতা বেগমকে নিয়ে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে। কিন্ত, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।  

কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, ওই গৃহবধূর পরিবারের সদস্যরা তাকে হাপানিয়া না নিয়ে বাড়িতে চলে গেছেন। শুধু তাই নয়, স্থানীয় সংবাদ কর্মীদের ক্যামেরার সামনে গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে গেলে  পরিবারের লোকজন তাকে বাধা দিয়েছেন। যা নিয়ে এক প্রকার রহস্য তৈরী হয়েছে। সুস্মিতা বেগম জানান, তার স্বামী হাবিবুর রহমানের বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা করবেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top