News Flash

  • Home
  • Uncategorized
  • Yogi Adityanath: ভারতের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরছেন মোদীজি : যোগী আদিত্যনাথ
Image

Yogi Adityanath: ভারতের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরছেন মোদীজি : যোগী আদিত্যনাথ

বারাণসী, ১৩ ডিসেম্বর (হি.স.): কাশী বিশ্বনাথ মন্দির করিডরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধন অনুষ্ঠানে যোগী বলেছেন, ‘‘মোদীজি ভারতের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরছেন। এই কাজ তারই অঙ্গ। কাশী বিশ্বনাথ ধাম হোক বা অযোধ্যার রামমন্দির সবেতেই তার ছাপ পাওয়া যাচ্ছে।’’ যোগী আদিত্যনাথ আরও বলেছেন, মহাত্মা গান্ধীর দুঃখ দূর করে তাঁর স্বপ্ন পূরণ করেছেন মোদীজি।

মোদীর প্রশংসায় পঞ্চমুখ যোগী সোমবার করিডর উদ্বোধন অনুষ্ঠানে টেনে আনেন মহাত্মা গান্ধীকে। তিনি বলেছেন, ‘‘জাতির জনক মহাত্মা গান্ধী ১০০ বছর আগে যখন বারাণসীতে এসেছিলেন, তখন দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। নোংরা, সংকীর্ণ রাস্তা দেখে দুঃখ পেয়েছিলেন গান্ধীজি। গান্ধীজির নামে বহু মানুষ ক্ষমতায় এসেছিলেন, কিন্তু এই প্রথম গান্ধীজির স্বপ্ন পূরণ হল। মহাত্মার সেই দুঃখ দূর করেছেন প্রধানমন্ত্রী মোদী।’’ প্রসঙ্গত, সোমবার কাশী বিশ্বনাথ ধামের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৈরি করতে খরচ হয়েছে ৩৩৯ কোটি টাকা।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top