News Flash

  • Home
  • Uncategorized
  • M Venkaia Naidu: সরকারকে অনমনীয় বললেন খাড়গে, রাজ্যসভায় অচলাবস্থা নিয়ে অসন্তুষ্ট নাইডু
Image

M Venkaia Naidu: সরকারকে অনমনীয় বললেন খাড়গে, রাজ্যসভায় অচলাবস্থা নিয়ে অসন্তুষ্ট নাইডু

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): রাজ্যসভায় অচলাবস্থা কাটছেই না। শীতকালীন অধিবেশনের একটি দিনও সেভাবে ফলপ্রসূ হয়নি রাজ্যসভায়। প্রতিদিনই বিরোধীদের হইহট্টগোলে অশান্ত হয়েছে রাজ্যসভার অধিবেশন। দফায় দফায় মুলতুবি হয়েছে উচ্চকক্ষের অধিবেশন, একই পরিস্থিতি বজায় থাকল সোমবারও।

১২ জন সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করায় এদিন সরকারকে অনমনীয় আখ্যা দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি বিরোধীদের আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় এদিন মল্লিকার্জুন খাড়গে বলেন, “সরকার অনড় ও অনমনীয়, যা সংসদের কার্যক্রম ব্যাহত করতে আমাদের উস্কানি দিচ্ছে। এই কারণেই আমরা সদন থেকে ওয়াকআউট করব।” তখন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু বলেন, “এটা কি সদন চালানোর কোনও উপায়?” এরপর দুপুর পর্যন্ত মুলতবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। পরে অধিবেশন শুরু হলেও, হইচই চলতে থাকে। তাই দু’টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top