News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: সমাজকল্যাণে অমূল্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন হরবংশ কাপুর : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: সমাজকল্যাণে অমূল্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন হরবংশ কাপুর : প্রধানমন্ত্রী

দেহরাদূন, ১৩ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ড বিধানসভার প্রাক্তন স্পিকার এবং প্রবীণ বিজেপি নেতা হরবংশ কাপুরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, জনসেবা ও সমাজকল্যাণে অমূল্য অবদানের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন হরবংশ কাপুর। রবিবার রাতে দেহরাদূনে জীবনাবসান হয়েছে উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী হরবিংশ কাপুরের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। উত্তরাখণ্ডের ৮-বারের বিধায়ক ছিলেন হরবংশ কাপুর।

হরবংশ কাপুরের প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী সোমবার টুইট করে জানিয়েছেন, “উত্তরাখণ্ডে আমাদের প্রবীণ দলীয় সহকর্মী হরবিংশ কাপুরের প্রয়াণে শোকস্তব্ধ। একজন প্রবীণ বিধায়ক ও প্রশাসক, জনসেবা ও সমাজকল্যাণে অমূল্য অবদানের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন তিনি। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা। ওম শান্তি।”

লাগাতার ৮-বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন স্বল্পভাষী হরবংশ কাপুর। একেবারে তৃণমূল স্তর থেকে তাঁর রাজনৈতিক জীবনে পথচলা শুরু। ১৯৮৫ সালে একবারই পরাজিত হয়েছিলেন তিনি, তারপর থেকে একবারও ভোটে হারেননি। উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার ছিলেন তিনি। হয়েছিলেন মন্ত্রীও। টানা ৮-বারের বিধায়ক হিসেবে রেকর্ড গড়েছিলেন হরবংশ কাপুর।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top