News Flash

  • Home
  • Uncategorized
  • BJP vs CPIM: সিপিএমে ভাঙ্গন, বিজেপিতে যোগ দিলেন ৩৫২ জন ভোটার
Image

BJP vs CPIM: সিপিএমে ভাঙ্গন, বিজেপিতে যোগ দিলেন ৩৫২ জন ভোটার

ধর্মনগর, ১৩ ডিসেম্বর : উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা মন্ডল সভাপতির হাতধরে তিনশো বাহান্ন জন ভোটার পদ্ম শিবিরে যোগ দিয়েছে।  বাগবাসা মন্ডল সভাপতি সুদিপ দেবের হাতধরে তিনশো বাহান্ন জন ভোটার যোগ দিলেন পদ্ম শিবিরে। মূলত পঞ্চান্ন নং বাগবাসা বিধানসভা কেন্দ্রটি সিপিআইএম দলের ভোট ব্যাঙ্ক বললেই চলে।

ওই বিধানসভা কেন্দ্রটি প্রাক্তন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়িকা বিজিতা নাথের দখলে রয়েছে।  সেই বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দল ত্যাগ করে তিনশো বাহান্ন ভোটার বিজেপি দলে যোগদান করেছে। এককথায় সিপিআইএম দলের ঘরে বিজেপির থাবা বসিয়েছে।

রবিবার বিকেলে উত্তর জেলার বাগবাসা মন্ডলের অধীন কালাছড়া দ্বাদশ শ্রেণী মাঠ সংলগ্ন এলাকায় বিজেপি দলের এক  যোগদান সভা অনুষ্ঠিত হয়।  যোগদান সভায় বারোটি গ্রাম পঞ্চায়েতের টংগিবাড়ি,বাগবাসা,প্রত্যেকরায়, বিষ্ণুপুর, পশ্চিম লালছড়া,ইছাই লালছড়া, গোবিন্দপুর, লক্ষীনগর, নদীয়াপুর শনিছড়া, উত্তর গঙ্গানগর, শনিছড়া ও পূর্ব হুরুয়া গ্রামের একশো সাত পরিবারের তিনশো বাহান্ন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হন।  নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরন করে নেন বাগবাসা মন্ডলের মন্ডল সভাপতি সুদিপ দেব।  

যোগদান সভায় উপস্থিত ছিলেন বাগবাসা মন্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ, পান্না লাল শর্মা প্রমুখ। যোগদান সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এদিকে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুদিপ দেব বলেন,বাগবাসা বিধানসভা কেন্দ্রটি সিপিআইএম দলের ভোট ব্যাঙ্ক থাকার ফলেই বিজিতা নাথ বর্তমানে বিধায়িকা রয়েছেন। রাজ্যে পালা বদলের পর কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মযজ্ঞ বাস্তবায়নের সাথে সাথে সাধারণ মানুষ কাতারে কাতারে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন।  বর্তমান সরকারের কাজ-কর্মের আকৃষ্ট হয়ে বারোটি গ্রাম পঞ্চায়েতের তিনশো বাহান্ন ভোটার বিজেপি দলে যোগদান করেন।

তিনি আরো বলেন, বর্তমানে বাগবাসা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দল অপ্রাসঙ্গিকে পরিনত হয়েছে। আগামী দিনেও অনুরূপ সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top