News Flash

  • Home
  • Uncategorized
  • Campaigned : ভোটের আগে শেষ রবিবারে প্রচারে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী
Image

Campaigned : ভোটের আগে শেষ রবিবারে প্রচারে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী

কলকাতা, ১০ ডিসেম্বর (হি. স.):আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট । পুরসভা ভোটের আগে আজ শেষ রবিবার, প্রচারের মোক্ষম দিন । তাই ছুটির সকালেই প্রচারে রাজনৈতিক দলের প্রার্থীরা । সেই তালিকা থেকে পিছিয়ে নেই তৃণমূলও । ছুটির সকালেই ১০৮ নম্বর ওয়ার্ডে প্রচারে তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ ।

একুশের বিধানসভা ভোট শেষ হতেই বর্তমানে রাজনৈতিক দলগুলোর নজর পুরসভা ভোটের দিকে । পুরসভা ভোটের পর কার মাথায় উঠবে মুকুট সেদিকে তাকিয়ে বর্তমানে সকলে । আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে হবে পুরসভার ভোট । এরপর ২১ ডিসেম্বর পুরো ভোটের ফল । ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল,সিপিএম থেকে কংগ্রেস ,বিজেপি । কিন্তু হাতে আর নেই একদম বেশি সময় । আর আজ ভোট প্রচারে শেষ রবিবার । ছুটির সকালেই অভিজাত আবাসনে প্রচার সহ সচেতনতামূলক অনুষ্ঠানে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ । তার হাত ধরেই কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের আমূল পরিবর্তন এসেছে বলে দাবি স্থানীয়দের । আর এবার সেই সুশান্ত ঘোষকে ১০৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী করেছে তৃণমূল । ওই ওয়ার্ড থেকেই সুশান্ত ঘোষের প্রতিপক্ষ হয়ে বিজেপি তরফে দাঁড়িয়েছে মেঘনাথ হালদার । যদিও নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ । আর তাই প্রচারের শেষ রবিবারে সচেতনতামূলক অনুষ্ঠানে তৃণমূল প্রার্থী । এদিন তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ চক্রবর্তী থেকে অরিন্দম শীল, দেবলীনা কুমার ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top