News Flash

  • Home
  • Uncategorized
  • Terrorism : পাক সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলা হবে: রাজনাথ সিং
Image

Terrorism : পাক সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলা হবে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স) : ভারতে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ফের পাকিস্তানকে নিশানা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খুব বেশি দিন নয়, এই সমস্যা শিকড় থেকে উপড়ে ফেলা হবে।

রবিবার দিল্লিতে ‘ওয়াল অব ফেম-১৯৭১ ইন্দো-পাক ওয়ার’ অনুষ্ঠানে রাজনাথ বলেন, ভারতে জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দিতে চায় পাকিস্তান। ১৯৭১ সালে পাকিস্তানি পরিকল্পনা ভেস্তে দেয় ভারতীয় সেনা। আর এখন সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলার চেষ্টা করছি আমরা।


এদিন ওই অনুষ্ঠানে রাজনাথ আরও বলেন, ‘বাংলাদেশ গণতন্ত্র আনার ক্ষেত্রে ভারতের যথেষ্ট অবদান রয়েছে। আর গত ৫০ বছরে অনেকটাই উন্নতি করেছে বাংলাদেশ। গোটা দুনিয়ায় এটা একটা উদাহরণ হতে পারে। ভারতীয় সোনার সাফল্য উপলক্ষ্যে এই অনুষ্টানে আয়োজন। ভারতীয় সেনার একটা জয় ইতিহাসের পাশাপাশি দক্ষিণ পূর্ব এসিয়ার ভূগোলটাও বদলে দিয়েছিল।’ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দিল্লির ইন্ডিয়া গেটে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখছিলেন রাজনাথ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top