News Flash

  • Home
  • Uncategorized
  • Subhendu Adhikari : ২২ নম্বর ওয়ার্ডে মীনাদেবী পুরোহিতের সমর্থনে শুভেন্দু অধিকারী
Image

Subhendu Adhikari : ২২ নম্বর ওয়ার্ডে মীনাদেবী পুরোহিতের সমর্থনে শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ ডিসেম্বর (হি. স.):বর্তমানে পুরসভার ভোট নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো । আর আজ পুরভোটের প্রচারের শেষ রবিবার । তাই রবিবার সকাল থেকেই রাজনৈতিক দলগুলোর অন্দরে তুঙ্গে ব্যস্ততা । চলছে জোর কদমে ভোট প্রচার । প্রচার থেকে পিছিয়ে নেই বিজেপিও । পুরসভার ভোটে ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত । ছুটির সকালে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে পুরভোট । আর তার আগেই সারতে হবে প্রচার । তাই ব্যস্ততা তুঙ্গে রাজনৈতিক দলগুলোর অন্দরে ।কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ষষ্ঠবারের প্রার্থী বিজেপির মীনাদেবী পুরোহিত । এই ওয়ার্ড থেকেই মীনাদেবী পুরোহিতের প্রতিপক্ষ হয়ে তৃণমূলের তরফে দাঁড়িয়েছে শ্যাম প্রকাশ পুরোহিত । পুরভোটে তৃণমূলে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি । আর তাই এদিন জোড়াসাঁকোয় ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের সমর্থনে প্রচার সারলেন শুভেন্দু অধিকারী । বিজেপি প্রার্থীর সঙ্গে পায়ে হেঁটে জন প্রচার সারেন শুভেন্দু অধিকারী ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top